ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

চাকরি ডেস্ক
প্রকাশ : ১৫/৬/২০২৩, ৮:২৪:৫৩ PM

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ২৯ হাজার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, স্টেপ। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ম্যানেজারিয়াল পদে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিআরআর ও সিসিএ এবং হিউম্যানিটারিয়ান রেসপন্স প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।এমএস অ্যাকসেস, এমএস এক্সেল ও পিপিটির কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২৯,০৪০ থেকে ১,৪১,০০০ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, জীবন বিমাসহ অন্যান্য সুবিধা আছে।

যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। 

আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৩